Friday, August 15, 2025

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল ঋণের চিরকুট

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একটি বাড়ি থেকে শুক্রবার সকাল ৯টার দিকে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। খবরটি জানার পর এলাকার লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। মরদেহের পাশে একটি হাতে লেখা চিরকুট পাওয়া গেছে, যাতে ঋণের কথা উল্লেখ করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন মিনারুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিন (১৩) এবং মেয়ে মিথিলা (২)। মাহিন খড়খড়ি উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারুল ইসলাম কৃষিকাজ করতেন এবং তাঁর কাছে অনেকের কাছে টাকা পাওনা ছিল। তাঁদের বসতবাড়ির উত্তরের ঘরে মনিরা বেগম ও তাঁর মেয়ে মিথিলার মরদেহ পাওয়া গেছে। আর দক্ষিণের ঘরে মিনারুল ইসলাম ও তাঁর ছেলে মাহিনের মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ পাঠানো হয়েছে। চারজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। মরদেহের পাশে একটি হাতে লেখা চিঠি পাওয়া গেছে, যা প্রাথমিকভাবে মিনারুলের লেখা বলে মনে হচ্ছে। এতে ঋণের কথা উল্লেখ রয়েছে। তবে বিষয়টি পরীক্ষা–নিরীক্ষার পর সুস্পষ্টভাবে বলা যাবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.