Sunday, August 3, 2025

ভেড়ামারায় নৃশংস গণধর্ষণ: স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৫

কুষ্টিয়া, ৩ আগস্ট ২০২৫: কুষ্টিয়ার ভেড়ামারায় শনিবার (২ আগস্ট) রাতে উপজেলার ১২ মাইল এলাকায় এক ২৪ বছর বয়সী গৃহবধূ স্বামীর সামনে গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনার পর পুলিশ রাতভর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে একটি খাবার হোটেলে রান্নার কাজ করতেন ওই গৃহবধূ। শনিবার রাত ১১টার পর কাজ শেষে তিনি স্বামীর সাথে ভ্যানযোগে কুঠিবাজারে ফিরছিলেন। পথে ১২ মাইল এলাকায় ৬-৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। তারা গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করে এবং তাকে কাছাকাছি একটি লিচু বাগানে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

খবর পেয়ে ভেড়ামারা থানা ও ডিবি পুলিশের একটি যৌথ দল রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে। গ্রেফতাররা হলেন মসলেমপুর গ্রামের মরহুম মোজাম্মেল প্রামাণিকের ছেলে কালু প্রামাণিক (৪৬), ষোলদাগ গ্রামের মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মরহুম আকছেদ মণ্ডলের ছেলে টিটু ওরফে টিপু মণ্ডল (৪২), মরহুম নবী মণ্ডলের ছেলে এজাজুল (৪২) ও মরহুম হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, ভিকটিমকে রাতেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.