Monday, August 11, 2025

পুলিশের সাত কর্মকর্তা অতিরিক্ত আইজি পদে পদোন্নতি

সরকার পুলিশের ডিআইজি পদমর্যাদার সাত কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে উন্নীত করেছে।

সোমবার (১১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

**অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন:** - এপিবিএনের ডিআইজি মো. আলী হোসেন ফকির - এসবির ডিআইজি জি এম আজিজুর রহমান - ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মো. সরওয়ার - আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মো. মোস্তফা কামাল - পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী মো. ফজলুল করিম - হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রেজাউল করিম - চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার ০৯-১০-২০২৪ তারিখের ০৭.১৫৫.০১৫.৪৪.০৩.০৩৪.২০১০ (অংশ-২)-৫৪০ নং পত্রে উল্লিখিত সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নবসৃষ্ট সাতটি সুপারনিউমারারি পদের বিপরীতে এই পদোন্নতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, পদধারীদের পদোন্নতি, অবসর, অপসারণ বা অন্য কোনো কারণে পদ শূন্য হলে এই পদগুলো স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হবে। পদ সৃজনের তারিখ থেকে এই সাতটি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের নিজ নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.