ইসরায়েল অস্ট্রেলিয়ার কয়েকজন কূটনীতিবিদের ভিসা বাতিল করেছে। গত সোমবার ক্যানবেরার ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত এবং ইসরায়েলি একজন আইনপ্রণেতার ভিসা বাতিলের পর এই পদক্ষেপ নিয়েছে তেল আবিব। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জোট সরকারের একজন আইনপ্রণেতা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা এবং পশ্চিম তীর দখলের পক্ষে কথা বলায় অস্ট্রেলিয়া সরকার তার ভিসা বাতিল করে।
এক্স পোস্টে পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার বলেন, ‘আমি ক্যানবেরায় ইসরায়েলি দূতাবাসকে অস্ট্রেলিয়ান কর্মকর্তাদের ভিসা প্রদানের ক্ষেত্রে সতর্কতা আরোপ করার নির্দেশ দিয়েছি, কারণ ইসরায়েলি কর্মকর্তাদের ওপর তাদের ভিসা নিষেধাজ্ঞা সম্পূর্ণ অযৌক্তিক।