বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনীর রাজনীতির কোনো স্থান নেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পালাতে বাধ্য হয়েছে।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশ শুরুর আগে এসব কথা বলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। শুরুতে গত ১৫ বছরে বিভিন্ন আন্দোলনে নিহত ছাত্রদল নেতাকর্মীদের স্মরণ করা হয়।
এ্যানী বলেন, “জুলাই আন্দোলন জানিয়ে দিয়েছে এ দেশে আয়নাঘর থাকতে পারে না। আয়নাঘর ধ্বংস করা হয়েছে। গত এক বছরে ছাত্রসহ সব রাজনৈতিক দলের নতুন দাবি হলো অন্তর্বর্তী সরকারের কাছে শেখ হাসিনার দৃশ্যমান বিচার। শেখ হাসিনার বিচার না হলে এ দেশের মানুষ ক্ষমা করবে না। এই বিচার এতটাই গুরুত্বপূর্ণ যে তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা বারবার নির্যাতিত হয়েছি।”
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.