Thursday, August 14, 2025

মেঘনায় ১৮ হাজার বস্তা সিমেন্টসহ ডুবল লাইটার জাহাজ

চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির একটি লাইটার জাহাজ ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ ডুবে গেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার দোকানঘর এলাকার কাছাকাছি মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামক জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। এ সময় তীব্র স্রোতের কারণে নোঙর ড্র্যাগিং করা এমভি জামান নামক আরেকটি জাহাজের সঙ্গে এটির ধাক্কা লাগে। এতে এমভি চাঁদতারা-৮ জাহাজের ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে থাকে। জাহাজের মাস্টার জাহাজটিকে নদীর কিনারায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, এবং সব নাবিক নিরাপদে রয়েছেন।

চাঁদপুর নৌ-পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান কালবেলাকে বলেন, “জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশে জাহাজটি চালু করেন, যার ফলে অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়।”
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপপরিচালক বশির আলী খান কালবেলাকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম দুর্ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজটিকে শনাক্ত করেছে। জাহাজটির সুপার স্ট্রাকচারের ওপরে প্রায় ১০ ফুট পানি রয়েছে। নিমজ্জিত জাহাজটি নৌ চ্যানেলের বাইরে রয়েছে। জাহাজটিকে একটি জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.