Sunday, August 24, 2025

মোহাম্মদপুরের সমালোচিত ওসি ইফতেখারকে সরিয়ে দেওয়া হলো

মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির নির্দেশ দেওয়া হয়। মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে, শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

**ওসি ইফতেখারের বিরুদ্ধে অভিযোগ**
১০ লাখ টাকার একটি মাদক মামলা গায়েব করার অভিযোগে তার বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হয়। স্থানীয়রা থানার সামনে মানববন্ধন করলেও, পরবর্তীতে জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করানো হয়। সংবাদ প্রকাশের পর তিনি প্রভাব খাটিয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমানকে ডিএমপিতে সংযুক্ত করেন এবং পরে তাকে রংপুরে পোস্টিং করিয়ে দেন।
জেনেভা ক্যাম্পে সম্প্রতি মাদক ব্যবসায়ীদের দুপক্ষের সংঘর্ষে শাহ আলম নামে এক যুবক নিহত হন। সেই ঘটনাকে কেন্দ্র করে মামলায় কারশাজির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এছাড়া, যৌথ বাহিনীর অভিযানে বুনিয়া সোহেলের বাসা থেকে ১ কোটি ১৩ লাখ টাকা ও ধারালো অস্ত্র ককটেল উদ্ধার করা হয়। কিন্তু সেই মামলায় সোহেলকে আসামি না করে পিচ্চি রাজাকে আসামি করা হয়। এসব অভিযোগের জেরে স্থানীয়রা ওসি ইফতেখারকে সরানোর দাবি জানিয়ে আসছিলেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.