বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের রক্তঝরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে, আমরা সবাই বাংলাদেশপন্থী। বাংলাদেশের জনগণের বাইরে কোনো প্রভু থাকতে পারবে না, এবং কোনো পন্থী হয়ে বাংলাদেশে রাজনীতি চলবে না।
বৃহস্পতিবার গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা চাই, বাংলাদেশের জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের চূড়ান্ত অভিব্যক্তি হিসেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে একটি শক্তিশালী, বৈষম্যহীন, সাম্যভিত্তিক, ন্যায়বিচারভিত্তিক ও সামাজিকভিত্তিক বাংলাদেশ গঠন করতে পারি। এটি শহীদের রক্তের প্রত্যাশা এবং সব রাজনৈতিক দলের অঙ্গীকার, যা আমাদের বাস্তবায়ন করতে হবে। কোনো পন্থী হয়ে কোনো রাজনৈতিক দল কাজ করুক, এটা আমরা চাই না, জনগণও চায় না।”
*সূত্র: নয়া দিগন্ত*