ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলের চারটি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। হাইফা বন্দর, নেগেভ, উম্ম আল-রশরাশ এবং বিরসেবা এই হামলার লক্ষ্য ছিল। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে, যেগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
হুতিরা জানিয়েছে, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে। তবে, হামলার বিষয়ে ইসরায়েলের সামরিক বাহিনী থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরও পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুজন শিশু। এর ফলে গাজায় অনাহারে মৃত্যুর সংখ্যা ২২৭-এ পৌঁছেছে, যার মধ্যে ১০৩ জন শিশু।