বাংলাদেশের পরাশক্তি বসুন্ধরা কিংস মঙ্গলবার রাতে দোহার সুহাইম বিন হামাদ স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে সিরিয়ার ক্লাব আল-কারামাহকে ১-০ গোলে হারিয়েছে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন কিংসের নাইজেরিয়ান ফরোয়ার্ড ইমানুয়েল সানডে। এই জয়ে চ্যালেঞ্জ লিগের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে কিংস।
ম্যাচের ৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল আল-কারামাহর ডি-বক্সে পেয়ে সানডে জটলার মধ্যে থেকে কোনাকুনি শট নেন, যা পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। গোল হজমের পর আল-কারামাহ কিছুটা তেড়েফুঁড়ে আক্রমণ করলেও কিংসের জমাট রক্ষণ ভাঙতে পারেনি। অন্যদিকে, ব্যবধান বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি কিংস।