১৯৬০-এর দশকে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু নদ চুক্তির মাধ্যমে সিন্ধু অববাহিকার তিনটি নদীর পানি পায় পাকিস্তান। যুক্তরাষ্ট্রের মাটিতে এই হুমকি অভূতপূর্ব, কারণ এটি প্রথমবার কোনো তৃতীয় দেশের বিরুদ্ধে এমন পারমাণবিক হুমকি দেওয়া হলো।
নদীতে ভারতের বাঁধ নির্মাণের অপেক্ষা করব, বানানো শেষে ১০টি মিসাইল মারব: পাক সেনাপ্রধান
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ডমার্শাল অসিম মুনির মাত্র দুই মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র সফরে গেছেন। সেখানে তিনি দেশটির রাজনৈতিক ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। ফ্লোরিডার টাম্পায় তার সম্মানে একটি অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে তিনি কঠোর হুমকি দিয়েছেন। অনুষ্ঠানে মুনির বলেন, পাকিস্তান যদি অস্তিত্বের হুমকির মুখে পড়ে এবং ধ্বংসের পথে যায়, তবে “আমরা বিশ্বের অর্ধেককে ধসিয়ে দেব। আমরা পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংস হচ্ছি, তাহলে আমাদের সঙ্গে বিশ্বের অর্ধেককে নিয়ে যাব।” এর মাধ্যমে তিনি এই অঞ্চলে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন।
চলতি বছরের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। এর জেরে ভারত সিন্ধু নদ চুক্তি বাতিল করে এবং পাকিস্তানকে পানি সরবরাহ বন্ধের হুমকি দেয়। এরপর মে মাসে দুই দেশের মধ্যে চারদিনের সংঘাত হয়।
মুনির সিন্ধু নদ চুক্তি প্রসঙ্গে বলেন, “আমরা ভারতের বাঁধ নির্মাণের জন্য অপেক্ষা করব। বাঁধ বানানো শেষ হলে ১০টি মিসাইল মেরে এটি ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের মিসাইলের কোনো অভাব নেই।