আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) চার দিনের সফরে ঢাকা আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী কামাল খান। এই সফরে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।
সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন, গত জুনে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফর নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে দেওয়া হয়। এবার সফরটি বাস্তবায়িত হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ ও পাকিস্তানের বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি চলছে। তবে এই সমঝোতা স্মারকটি সম্ভবত আগামী সপ্তাহে সই হবে, যখন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসবেন।