Tuesday, August 19, 2025

একাধিক তারকাকে বাদ দিয়ে ভারতের এশিয়া কাপ দল ঘোষণা

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। শুভমান গিলের দলে থাকা নিয়ে শঙ্কা থাকলেও তিনি সহ-অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন। এছাড়া, অনিশ্চয়তার মধ্যে থাকা পেসার জসপ্রীত বুমরাহও দলে স্থান পেয়েছেন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর দেড়টায় দল ঘোষণার কথা থাকলেও মুম্বাইয়ে প্রবল বৃষ্টির কারণে নির্বাচকদের নির্দিষ্ট ভেন্যুতে পৌঁছাতে বিলম্ব হয়। ফলে প্রায় দেড় ঘণ্টা দেরিতে প্রধান নির্বাচক অজিত আগারকার ও বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া দল ঘোষণা করেন।

এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এ কারণে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার দলে জায়গা পাননি। যশস্বী জয়সওয়াল ও শ্রেয়াস আইয়ার বাদ পড়েছেন, আর ইনজুরির কারণে ঋষভ পন্থও দলে নেই। এছাড়া, সাম্প্রতিক ভালো ফর্মে থাকলেও সংক্ষিপ্ত সংস্করণে অনিয়মিত মোহাম্মদ সিরাজ এশিয়া কাপের দলে স্থান পাননি। উইকেটরক্ষক হিসেবে দলে আছেন সঞ্জু স্যামসন ও জিতেশ শর্মা। টপ অর্ডারে অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক বার্মা, এবং মিডল অর্ডারে অধিনায়ক সূর্যকুমার যাদব ও শিবাম দুবে দায়িত্ব পালন করবেন। এশিয়া কাপ ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ভারত ‘এ’ গ্রুপে পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে রয়েছে।
**ভারতের এশিয়া কাপ স্কোয়াড**: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্ষিত রানা, রিংকু সিং।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.