কক্সবাজারে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা লুকিয়ে পাচারের সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (২২ আগস্ট, ২০২৫) রাত ১২টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক যুবকের নাম মোহাম্মদ আব্দুল্লাহ (২০)। তিনি টেকনাফের লেদা (এলএমএস-২৪) রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার শহরের কলাতলী এলাকায় যৌথ মাদকবিরোধী অভিযানে তাকে আটক করা হয়। পরে কক্সবাজার সদরের ঝিলংজা আর্মি ক্যাম্পে নিয়ে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তার পেট থেকে ২ হাজার ৩৫০টি ইয়াবা বের করা হয়। এরপর তাকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Note For Readers:
The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules.
Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters.
The CEO can confirm if your issue involves a person or AI.