Friday, August 1, 2025

স্মার্ট বি'র পৃষ্ঠপোষকতায় রুয়েটডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫ অনুষ্ঠিত

রুয়েট ডিবেটিং ক্লাব (রুয়েটডিসি) এর আয়োজনে এবং স্মার্ট বি'র পৃষ্ঠপোষকতায় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে ১১ থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হলো রুয়েটডিসি জাতীয় বিতর্ক উৎসব ২০২৫। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তরুণ বিতার্কিকদের জন্য এই উৎসব ছিল যুক্তিবোধ, বিশ্লেষণী চিন্তা এবং দলগত চর্চার এক প্রাণবন্ত উদযাপন।

আন্তঃস্কুল-কলেজ পর্যায়ের ফাইনাল বিতর্কে আয়োজনের সিলভার পার্টনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক আলী আসলাম। ১১ জুলাই শুরু হওয়া স্কুল-কলেজ পর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৩০টি দল অংশগ্রহণ করে। এই পর্বে টিম পান্ডা এবং টিম ব্যান্ড কার জেনারেটর তাদের যুক্তি ও উপস্থাপনার মাধ্যমে দর্শকদের মন জয় করে।

১৮ জুলাই অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক, যেখানে ৩৮টি বিশ্ববিদ্যালয় দল অংশ নেয়। বিতার্কিকরা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমে উৎসবের মানকে আরও সমৃদ্ধ করে। ১৯ জুলাই ছিল উৎসবের চূড়ান্ত দিন। এদিন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য এবং ডিএসডব্লিউ স্যার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্কুল-কলেজ পর্যায়ে ৩০টি দলের মধ্য থেকে ফাইনালে টিম পান্ডা এবং টিম ব্যান্ড কার জেনারেটর মুখোমুখি হয়, যেখানে যুক্তি, আবেগ ও কৌশলের অসাধারণ সমন্বয় প্রদর্শিত হয়। আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ে ৩৮টি দল ট্যাব ফরম্যাটে চার রাউন্ড প্রিলিমিনারি, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল অতিক্রম করে ফাইনালে পৌঁছায়। ফাইনালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট ডিবেটিং সোসাইটি (কুয়েটডিসি) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (জেইউডিএস) মুখোমুখি হয়। তুমুল বাকযুদ্ধের পর কুয়েটডিসি ৫-০ ব্যালটে জেইউডিএসের বিরুদ্ধে জয়লাভ করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।
উভয় পর্যায়ের চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল, টুর্নামেন্টের শ্রেষ্ঠ বিতার্কিক এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিকদের টাইটেল পার্টনার স্মার্ট বি'র পক্ষ থেকে অর্থপুরস্কার প্রদান করা হয়।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.