ঢাকা, ১ আগস্ট ২০২৫: ইনফিনিক্স বাংলাদেশের বাজারে হট ৬০ সিরিজের নতুন তিনটি স্মার্টফোন—হট ৬০ প্রো প্লাস, হট ৬০ প্রো এবং হট ৬০আই—এনেছে। এই ফোনগুলোতে অ্যাডাপটিভ ওয়ান-ট্যাপ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা রয়েছে, যা ব্যবহারকারীদের পছন্দ বুঝে স্বয়ংক্রিয়ভাবে দ্রুত অ্যাপ বা অপশন চালু করতে পারে। এ ছাড়া, এআই ইমেজ এক্সটেন্ডার ও উন্নত এআই ইরেজার টুল থাকায় ছবি সম্পাদনা করা যায় সহজেই। গতকাল বৃহস্পতিবার ইনফিনিক্স বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হট ৬০ প্রো প্লাস মডেলে রয়েছে থ্রিডি বাঁকানো অ্যামোলেড পর্দা, যা ছবি ও ভিডিও দেখার অভিজ্ঞতাকে উন্নত করে। হট ৬০ সিরিজের প্রতিটি মডেলে ইনফিনিক্সের ইন্টেলিজেন্ট ক্রস-অ্যাপ এআই অ্যাসিস্ট্যান্ট ‘ফোলাক্স’ রয়েছে, যা নির্দিষ্ট এআই কি–র মাধ্যমে দ্রুত বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ দেয়। ফোনগুলোর ১.৫ কে অ্যামোলেড পর্দার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
ফোনগুলোর পেছনে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং সেলফির জন্য সামনে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যা উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুবিধা দেয়। মডেল ও সংস্করণভেদে ফোনগুলোর দাম ধরা হয়েছে ১৩,৯৯৯ টাকা, ১৬,৪৯৯ টাকা, ১৮,৯৯৯ টাকা, ২১,৯৯৯ টাকা এবং ২৩,৯৯৯ টাকা