বুধবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, তেলেঙ্গানার মাহাবুবনগর জেলায় এই ঘটনাটি ঘটেছে। শ্রীশৈলা নামের ওই নারী জাডচারলা পৌরসভার আইয়েঙ্গার বেকারি থেকে একটি এগ পাফ এবং একটি কারি পাফ কিনেছিলেন। বাড়িতে ফিরে তিনি তার সন্তানদের সঙ্গে খাওয়ার জন্য কারি পাফটি খুললে তার ভেতরে একটি সাপ দেখতে পান।
বিষয়টি নিয়ে কথা বলতে তিনি বেকারিতে ফিরে গেলে মালিক উদাসীনভাবে জবাব দেন এবং অপ্রাসঙ্গিক ব্যাখ্যা দেন বলে অভিযোগ করা হয়েছে। এমন জবাবে ক্ষুব্ধ হয়ে শ্রীশৈলা তার পরিবারের সদস্যদের নিয়ে জাডচারলা থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন।