Sunday, August 24, 2025

বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা করছেন তারেক রহমান: এ্যানি

কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচনের পর জনগণের সমর্থন নিয়ে তারেক রহমান বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা তৈরি করছেন।

তিনি বলেন, “জিয়াউর রহমানের স্বপ্ন যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে, ততদিন পর্যন্ত তারেক রহমান লন্ডনে বসে ধীরে ধীরে এই পরিকল্পনাগুলোকে একটি উন্নত বিশ্বের দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন। আমরা তার অপেক্ষায় রয়েছি। এখনো কিছু মামলার জটিলতা রয়েছে। তবে তার আসার ক্ষেত্রে খুব একটা সমস্যা নেই। নভেম্বরের মধ্যে আমরা তাকে কাছাকাছি দেখতে পারব, ইনশাআল্লাহ।”

রোববার (২৪ আগস্ট) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্যে এ্যানি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “তারেক রহমান দেশে ফিরবেন। দেশে ফেরার আগে তিনি কী কী পরিকল্পনা, কী কী কাজ করতে হবে, দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কী উদ্যোগ নিতে হবে, সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করছেন। আমরা যদি অপরাধ ও দুর্নীতি নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে অনেকে বলবে, হাসিনা যে কাজগুলো করেছে, বিএনপি তা করতে পারছে না। এজন্য তারেক রহমান বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছেন।” সম্মেলনে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদের। প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া এবং জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.