| দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের ধনবাড়ী থানায়। |
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায়।
নিহতরা হলেন মোটরসাইকেলের আরোহী জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের জিন্নাত আলীর ছেলে আল-আমীন (৩০), মো. আমিনুলের ছেলে স্বপন মিয়া (৩৫) এবং পিকআপ ভ্যানের চালক জামালপুর সদর উপজেলার হাসিল মনিকাবাড়ি এলাকার মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)।
আজ বেলা সাড়ে ১১টার দিকে ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আই আকরাম হোসেন জানান, তিনজনের লাশ থানায় রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।