দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সম্প্রতি রাজধানীর একটি তারকা হোটেলে আয়োজিত ‘লিডারশিপ কনক্লেভ বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করেছে ভিসা। ডিজিটাল লেনদেনের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসার এই উদ্যোগে ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস), ফিনটেক, সরকারি সংস্থা, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, কৃষি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান, কূটনৈতিক মিশন, এভিয়েশন, ই-কমার্স এবং রিটেইল খাতের ৬০টির বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। স্বাগত বক্তব্য দেন ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এবং ভারত ও দক্ষিণ এশিয়ার হেড অব প্রোডাক্ট রামাকৃষ্ণান গোপালান। এছাড়া বক্তব্য দেন ভিসার ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দ্বীপ ঘোষ।
ছবি: ভিসার সৌজন্যে