Thursday, August 7, 2025

টানা বৃষ্টিতে চট্টগ্রামে দেবে গেছে সড়ক, জলাবদ্ধতায় ভোগান্তি

চট্টগ্রামে বুধবার (৬ আগস্ট) রাত থেকে টানা বৃষ্টির কারণে নগরীর দুই নম্বর গেট-অক্সিজেন সড়কের স্টারশিপ কারখানা এলাকায় সড়ক দেবে গেছে। এতে সড়কটিতে যানচলাচল বন্ধ রয়েছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে, এবং সড়কে গাড়ির সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে নগরবাসীকে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পিবিও আমবাগান আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিজন রায় ঢাকা পোস্টকে জানান, সকাল নয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া, সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ২৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টির ফলে নগরীর রাহাত্তরপুল, বহদ্দারহাট, জিইসি, মুরাদপুর, আগ্রাবাদ, এবং চকবাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার বাসাবাড়ি এবং দোকানপাট পানিতে তলিয়ে গেছে।
রাহাত্তারপুল এলাকার বাসিন্দা মামুনুল হক বলেন, "রাত থেকে বৃষ্টি হচ্ছে, রাস্তা তলিয়ে গেছে। অফিসে যাওয়ার জন্য লোকজন জুতা হাতে নিয়ে বের হচ্ছেন। গাড়ি পাওয়া যাচ্ছে না, আর পেলেও ভাড়া বেশি। এই ভোগান্তি আমরা জন্ম থেকেই দেখে আসছি।"

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.