যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর শুল্ক ‘উল্লেখযোগ্যভাবে’ বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে নয়াদিল্লির পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এই নতুন হুমকির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্যিক দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে।
গতকাল সোমবার (৪ জুলাই) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, রাশিয়া যখন ইউক্রেনের মানুষকে হত্যা করছে, তখন ভারত রাশিয়া থেকে তেল কিনে সেগুলো বেশি দামে বিক্রি করছে। এ কারণে তাদের ওপর আরও শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের এই হুমকির পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, তাদের এভাবে লক্ষ্য করা অযৌক্তিক। তিনি জানান, অন্য বড় অর্থনীতির দেশের মতো ভারতও তার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।