গাজীপুর নগরের চাপুলিয়া ফাওকাল সেতুর নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পুলিশের ধারণা, তাঁর বয়স প্রায় ৩৫ বছর।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, এখনো মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।