Friday, August 29, 2025

আড়াইহাজারে অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, যুবক আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবিদ হোসেন (২০) নামে এক যুবকের আগ্নেয়াস্ত্র হাতে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে অভিযান চালিয়ে থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাবিদ একটি ঘরের ভেতর বিদেশি আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিন হাতে নিয়ে নাড়াচাড়া করছে। গত দুই-তিন দিনে ভিডিওটি বিভিন্ন ফেসবুক গ্রুপ ও পেজে ভাইরাল হয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এরপর পুলিশ তাকে আটক করে।

জানা গেছে, পুলিশ এখনো ভিডিওতে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করতে পারেনি। অস্ত্রটির উৎস ও অবস্থান জানতে তদন্ত শুরু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম এ বিষয়ে মাঠে কাজ করছে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন বলেন, “ভিডিওতে দেখা যুবককে আমরা আটক করেছি। তবে অস্ত্রটি এখনো উদ্ধার হয়নি। আমরা তদন্ত করছি, অস্ত্রটি কোথা থেকে এসেছে এবং তার কাছে কীভাবে গেছে।”
তিনি আরও বলেন, সাবিদকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা, তা যাচাই করা হচ্ছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.