Thursday, August 14, 2025

বনানীতে সিসা বারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

রাজধানী ঢাকার বনানী এলাকায় ‘৩৬০ ডিগ্রি’ নামে একটি সিসা বারে রাহাত হোসেন রাব্বি (৩১) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট, ২০২৫) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার জানান, সিসা বারের দ্বিতীয় তলার সিঁড়িতে কথা–কাটাকাটির একপর্যায়ে রাব্বির পায়ে ছুরিকাঘাত করেন তাঁর পূর্বপরিচিত কয়েকজন যুবক। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, রাব্বি তাঁর বন্ধুদের সঙ্গে সিসা বারে সময় কাটাচ্ছিলেন। কথা–কাটাকাটির জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা রাব্বির পূর্বপরিচিত এবং তাঁরা প্রায়ই এই সিসা বারে আসতেন। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রাব্বির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.