Wednesday, August 13, 2025

চাঁদপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

মরদেহ উদ্ধার করে পুলিশ। ইনসেটে মিজানুর রহমান অভি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মিজানুর রহমান অভি (৩৫) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার এখলাছপুর ইউনিয়নের হাশিমপুর বকুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মিজানুর রহমান অভি এখলাছপুর গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি পরিবারসহ নারায়ণগঞ্জে বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে অভি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন। সম্প্রতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। নাহিদ গাজী পেশাদার ডাকাত ও সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য, যার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা আদালতে বিচারাধীন। বুধবার ভোরে স্থানীয় কামাল নামে এক ব্যক্তি এখলাছপুর ঘাটে যাওয়ার পথে রাস্তায় অভিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মতলব উত্তর থানার ওসি রবিউল হক কালবেলাকে বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে জখম ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব কালবেলাকে বলেন, নিহত ব্যক্তি মাদকাসক্ত ছিলেন এবং তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল। স্থানীয় একটি চক্রের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ ছিল। তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.