পটুয়াখালীর বাউফলে সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাসায় চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা কাবিল মৃধা (৩৮) নওমালা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বটকাজল গ্রামের মৃত রুস্তম আলী মৃধার ছেলে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, চাঁদাবাজি ও ভাঙচুরের ঘটনায় কাবিল মৃধাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।