বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শুভেচ্ছা জানিয়েছে।সোমবার (১ সেপ্টেম্বর) এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এই শুভেচ্ছা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সার্ক গঠনে কার্যকর উদ্যোগ, স্বাধীন পররাষ্ট্রনীতি সুসংহতকরণ, স্বৈরাচার পতনের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা, মুক্তবাজার অর্থনীতি চালু, রপ্তানিমুখী বাণিজ্যের প্রসার, এবং ভাষাভিত্তিক জাতীয়তাবাদের পরিবর্তে সব নৃগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠাসহ বিএনপির রয়েছে বহুবিধ অর্জন।
তারা আরও বলেন, “আজ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দলটির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সেনানায়ক, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমকে। এছাড়াও স্মরণ করছি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী মানুষের নেত্রী বেগম খালেদা জিয়ার অবিসংবাদিত আপসহীন নেতৃত্ব ও বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার ত্যাগ ও ভূমিকা।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রায় ২ হাজার শহীদ, ২০ হাজার আহতসহ লাখ লাখ মানুষের ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বৈরাচারী হাসিনা মুক্ত হয়েছে। এখন সময় এসেছে অতীতের তিক্ত অভিজ্ঞতাকে সামনে রেখে গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন, মানুষের আকাঙ্ক্ষার ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন, এবং জনগণের অধিকার তাদের দোরগোড়ায় পৌঁছানোর জন্য নতুন রাজনীতিতে উজ্জীবিত হওয়ার। আগামীর বাংলাদেশ হবে ফ্যাসিবাদ, স্বৈরাচার, এবং সন্ত্রাসমুক্ত। এই গঠনে বিএনপি অগ্রণী ভূমিকা রাখবে। যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া মানুষের হৃদয় জয় করেছিলেন, ঠিক সেভাবেই নতুন বাংলাদেশের মানুষের হৃদয় জয় করার আগ্রহ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে নেতৃত্ব দেবেন।”
দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপির পথচলা শুভ হোক—এই কামনা জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
Monday, September 1, 2025
Author: DhakaGate Desk
Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.
এ সম্পর্কিত আরও খবর
- ফেইসবুক মন্তব্য