Tuesday, September 2, 2025

পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না: মজিবুর রহমান

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান

আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান অভিযোগ করেছেন যে, অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে। মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ তুলেছেন।

মজিবুর রহমান জানান, তাঁর দল বৈঠকে এই বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করেছে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতির উন্নতি না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের সংশয় দূর করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘সরকারের কার্যক্রমে সমন্বয়, দৃঢ়তা এবং সুশৃঙ্খলতার বড় অভাব লক্ষ্য করছি। বিশেষ করে নুরুল হকের আহত হওয়ার ঘটনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেখানে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও নিয়ন্ত্রণের ঘাটতি দেখা গেছে।’ দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবি পার্টির দেওয়া পরামর্শ তুলে ধরে মজিবুর রহমান বলেন, তারা সরকারকে পরামর্শ দিয়েছে যেন মাঠপর্যায় থেকে উপরস্থ সদস্যদের অংশগ্রহণে সশরীরে ও ভার্চ্যুয়ালি বৈঠক করা হয়। এছাড়া, সরকার প্রধান যেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দৃঢ় পদক্ষেপ নেন। নির্বাচন কমিশনের দক্ষতা নিয়েও এবি পার্টি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে। মজিবুর রহমান বলেন, নির্বাচন পরিচালনায় বিশেষজ্ঞ এবং অতীতে রিটার্নিং কর্মকর্তা হিসেবে খ্যাতিমান সাবেক সরকারি কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে কাজ করানো যেতে পারে। তিনি প্রশাসনিক রদবদলে লটারি পদ্ধতির বিরোধিতা করে ঝুঁকি ও জেলা-উপজেলার দূরত্ব বিবেচনায় রদবদলের পরামর্শ দেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বিত কমিটি গঠনের পরামর্শ দিয়েছে এবি পার্টি। মজিবুর রহমান বলেন, ‘এতে রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কিছুটা লাঘব হবে।’ তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বর্তমান সংকট মোকাবিলায় সব মতের সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.