Monday, September 1, 2025

বুয়েটে মামা থেকে টিচার, কেউ আমাকে পাত্তা দিতো না: অপি করিম

একসময়ের নন্দিত অভিনেত্রী অপি করিম। নাটক, সিনেমা, নৃত্যশিল্পী ও উপস্থাপক হিসেবে তার প্রতিভার স্বাক্ষর রয়েছে। পর্দায় অপি করিম মানেই দর্শকদের জন্য একরাশ মুগ্ধতা। সোনালি সময় পেরিয়েও তিনি এখনো দর্শকদের মনে জায়গা করে আছেন। এই লাস্যময়ী অভিনেত্রীকে পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (rame) তার নিজের ডিপার্টমেন্টে কেউই তাকে পাত্তা দিতেন না!

স্থাপত্যবিদ্যায় পড়াশোনা শেষে বুয়েটে শিক্ষকতাও করেছেন অপি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, তার নিজের ডিপার্টমেন্টে কেউ তাকে গুরুত্ব দেয়নি।

অপি করিম বলেন, “বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিতো না। আমাদের বাসার উল্টো দিকে বুয়েটের বাস ছাড়ত। কিন্তু বাসটা সবসময় স্টুডেন্ট দিয়ে ভরাট থাকত। কেউ কখনো বলেনি, ‘ওরে বাবা! অপি করিম!’ বেশিরভাগ দিন আমাকে দাঁড়িয়েই যেতে হয়েছে।” তিনি আরও বলেন, “অন্য ডিপার্টমেন্টে বা ব্যাংকে গেলে কেউ কেউ একটু খাতির করত। কিন্তু আমার ডিপার্টমেন্টে—মামা থেকে টিচার, বন্ধু, সিনিয়র, জুনিয়র—কেউ আমাকে পাত্তা দেয়নি।” তবে এই বিষয়টিকে উপভোগ করেছেন অপি। তিনি জানান, এটি তার জন্য প্রয়োজনীয় ছিল, কারণ এর ফলে তিনি কখনো মনে করেননি যে সবাই তাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে।
অনুষ্ঠানের এক পর্যায়ে র‌্যাপিড ফায়ার সেকশনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অপি। তিনি জানান, সবাই তাকে রাগী ভাবলেও তিনি নিজেকে আত্মভোলা মনে করেন। খাবারের ক্ষেত্রে সাদা পোলাও তার খুব পছন্দ। সব ধরনের খাবারই তিনি ভালোবাসেন। এছাড়া, মাহফুজের সঙ্গে বেশি নাটকে কাজ করলেও পার্থ বড়ুয়ার সঙ্গে তার জুটি দর্শকদের বেশি পছন্দ বলে জানান তিনি।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.