Monday, September 1, 2025

হত্যার উদ্দেশ্যে নুরের ওপর হামলা: রিজভী

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত ও টার্গেট করে তার ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩১ আগস্ট, ২০২৫) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি নুরকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘নুরের ওপর বীভৎস আক্রমণ চালানো হয়েছে। পূর্বপরিকল্পিত ও টার্গেট করে আঘাত করা হয়েছে। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা। তার শরীরের আঘাতগুলো সামান্য ডানে-বামে লাগলেই অনিবার্য মৃত্যু হতো। এর আগে নুরের ওপর ২২ বার হামলা হয়েছে। বগুড়া থেকে শুরু করে সে যেখানে গিয়েছে, সেখানেই ফ্যাসিবাদী সরকারের রোষানলের শিকার হয়েছে। আমরা ঘটনার প্রতিবাদ জানাই এবং সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ তিনি আরও বলেন, ‘শুক্রবার নুর কোনো সহিংসতায় অংশ নেয়নি। এরপরও কার্যালয়ে ঢুকে হামলা চালানো হয়েছে। ৫ আগস্টের পরাজিত শক্তি নানা উপায়ে বিষদাঁত বসানোর চেষ্টা করছে। ঘটনাটির সঙ্গে জিএম কাদের জড়িত কি না জানি না। তবে এরা আজ রাজনীতির কথা বলছে—এটি অবাক করার মতো বিষয়।’ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সমালোচনা করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যিনি নির্বাচনের আগে ভারতে গিয়ে অনুমতি ছাড়া কিছু বলা যাবে না বলে মন্তব্য করেছিলেন, তিনি কীভাবে বাংলাদেশে রাজনীতি করেন? এরা গভীর পানির ভেতর থেকে মাথা তুলে উঁকি দিচ্ছে।’ গণঅধিকার পরিষদের দাবি অনুযায়ী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে রিজভী বলেন, ‘এ বিষয়ে সিদ্ধান্ত নেবে দল।’
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.