Monday, September 1, 2025

দুই বলে ২ উইকেট নিলেন নাসুম

নেদারল্যান্ডস দলের সামনে সিরিজ হার এড়ানোর কঠিন চ্যালেঞ্জ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম দুই ওভারে মেহেদী হাসান ও তাসকিন আহমেদের বোলিংয়ে ডাচরা সংগ্রহ করে ১৪ রান।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই দলকে ব্রেকথ্রু এনে দেন নাসুম আহমেদ। ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে তাওহিদ হৃদয়ের ক্যাচে পরিণত করেন এবং পরের বলেই তেজা নিদামানুরুকে পারভেজ হোসেনের ক্যাচে ফেরান। তবে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস নাসুমকে হ্যাটট্রিক করতে দেননি।

এরপর তাসকিন আহমেদ আঘাত হানেন ডাচ শিবিরে। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার বিক্রমজিত সিং। তিনি ১৭ বলে চারটি বাউন্ডারিতে ২৪ রান করে দলীয় ৩৭ রানে আউট হন। সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাস। আজকের ম্যাচে বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম আজ খেলছেন না। তাদের বদলে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসানকে। নেদারল্যান্ডস দলে একটি পরিবর্তন করা হয়েছে। টিম প্রিঙ্গলের পরিবর্তে নেওয়া হয়েছে সিকান্দার জুলফিকারকে। এশিয়া কাপে দুবাই যাওয়ার আগে এই সিরিজ দিয়ে প্রস্তুতি সম্পূর্ণ করতে চায় বাংলাদেশ। শক্তিশালী দল হওয়ার পথে কোনো ঘাটতি রাখতে চায় না টাইগাররা।
**বাংলাদেশ একাদশ**: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.