জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর, ২০২৫) দেশটির গণমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গত বছরের অক্টোবরে ইশিবা জাপানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সম্প্রতি তাঁর নেতৃত্বাধীন জোট সংসদের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়, যার ফলে তিনি নিজ দলের নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েন।
আগামীকাল সোমবার এলডিপিতে বিশেষ নেতৃত্ব বাছাইয়ের কথা রয়েছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, দলের ভেতর সম্ভাব্য বিভক্তি এড়াতেই ইশিবা এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।