বরগুনায় বসতঘর থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই বাড়ি থেকে ওই নারীর স্বামীর ঝুলন্ত লাশও পাওয়া গেছে। এ সময় তাঁদের দুই শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
আজ রোববার সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের দক্ষিণ ইটবাড়িয়া গ্রামের মোল্লাবাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত নারী আকলিমা (২৭) ও তাঁর স্বামী স্বপন মোল্লা (৩২)। তাঁদের দুই মেয়ের একজনের বয়স পাঁচ বছর ও অন্যজনের এক বছর।
ইয়াকুব হোসাইন জানান, ঘটনাস্থলে সিআইডি ও পিবিআইয়ের দল গিয়ে আলামত সংগ্রহ করছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।