Saturday, May 31, 2025

দিনাজপুরে ট্রাক আটকে চাদাবাজির সময় এনসিপি নেতা গ্রেপ্তার

দিনাজপুর, ৩০ মে ২০২৫ : দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ট্রাক আটকে চাঁদাবাজির সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক ব্যক্তি তারিকুল ইসলামকে পরবর্তীতে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ মে) রাতে মিঠাপুকুর-ফুলবাড়ী সড়কে। আটক তারিকুল ইসলাম (৪০), পশ্চিম রাজাবাসর গ্রামের বাসিন্দা এবং এনসিপি’র পার্বতীপুর শাখার সংগঠক। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাপ) টেন্ডারের মাধ্যমে সেনাকল্যাণ সংস্থার কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর এই মালামাল বহনকারী দুটি ট্রাক কয়লাখনি থেকে বের হলে রাত পৌনে ৮টার দিকে তারিকুলসহ কয়েকজন রসুলপুর এলাকায় ট্রাক দুটি আটকে চাঁদা দাবি করে।

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারিকুলকে গ্রেপ্তার করে। এ সময় তার সঙ্গীরা পালিয়ে যায়। পরে সেনাবাহিনী এবং র‍্যাব-১৩-এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করে। ঘটনার পর রাতেই সেনাকল্যাণ সংস্থার প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চাঁদাবাজির ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত চলমান রয়েছে।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.