Saturday, May 10, 2025

ভারতের সঙ্গে যুদ্ধবিরতিতে পাকিস্তানে আনন্দ-উল্লাস, জয়ের উৎসব মানুষের

আন্তর্জাতিক ডেস্ক, ১০ মে, ২০২৫ : ভারতের সঙ্গে কয়েকদিনের উত্তেজনার পর পাকিস্তানে যুদ্ধবিরতির ঘোষণায় সারা দেশে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে এই মুহূর্তকে জয় হিসেবে উদযাপন করছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।  

মুলতানে মানুষ ট্যাংকের ওপর উঠে ‘পাকিস্তান দীর্ঘজীবি হোক’ স্লোগান দিচ্ছেন এবং মিষ্টি বিতরণ করছেন। শনিবার (১০ মে) ভারত ও পাকিস্তান উভয় দেশ এই যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করেছে। পাকিস্তানিরা এটিকে গৌরবের মুহূর্ত হিসেবে দেখছেন।
লাহোরের যুবক মোহাম্মদ ফাতেহ এপিকে বলেন, “এটি পাকিস্তানের জন্য একটি বড় দিন। আমাদের সেনাবাহিনী শক্তিশালী জবাব দিয়েছে, যার ফলে ভারতের কাছে যুদ্ধবিরতি ছাড়া কোনো পথ ছিল না।” ইসলামাবাদের ৪৫ বছর বয়সী জুবাইদা বিবি বলেন, “যুদ্ধ শুধু দুর্ভোগ নিয়ে আসে। শান্তি ফিরে আসায় আমরা খুশি। এটি আমার কাছে ঈদের মতো। আমরা জিতেছি।”
পেশোয়ারের কাছে আফগানিস্তান সীমান্তবর্তী উপজাতি এলাকায় কিছু মানুষ আকাশে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করেছেন। পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে বাসিন্দারা এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন। তারা আশা করছেন, বারবার সংঘাতে জর্জরিত এই অঞ্চলে দীর্ঘ প্রতীক্ষিত শান্তি ফিরবে। স্থানীয় বাসিন্দা জুলফিকার আলী বলেন, “আমাদের জন্য শান্তি মানে বেঁচে থাকা। আমরা অনেক কষ্ট সহ্য করেছি। ভারত ও পাকিস্তানের এই ভালো সিদ্ধান্তে আমি খুশি।”
যুদ্ধবিরতির এই ঘোষণা পাকিস্তানে কূটনৈতিক জয় এবং আঞ্চলিক স্থিতিশীলতার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.