১৫ মে, ২০২৫ : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ঢাকাসহ ১৫টি অঞ্চলে রাত ১টার মধ্যে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আগামীকাল সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-একটি জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
সংস্থাটি জানায়, আজ সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলছে, যা কিছু জায়গায় প্রশমিত হতে পারে।
এ.আই/এম.আর
