অন্তর্বর্তী সরকার ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে ঘোষণা করে পরিপত্র জারি করেছে। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করা হয়।
পরিপত্রে বলা হয়, প্রতি বছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ’ দিবস হিসেবে পালিত হবে। গত বছরের ২১ অক্টোবর জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এই দিনটিকে ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের তিন দিন পর, ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করে।
এ.আই/এম.আর
