Thursday, June 26, 2025

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার

আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথমপত্রের মাধ্যমে লিখিত পরীক্ষার সূচনা হবে, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা। 

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী ৮১ হাজার কম। গত তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থীর সংখ্যা সর্বনিম্ন। উল্লেখ্য, দুই বছর আগে এসএসসি পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া সোয়া চার লাখের বেশি শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন ১০ লাখ ৫৫ হাজারের বেশি শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় ৭৩ হাজার কম। মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষায় পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি, যা গত বছরের তুলনায় দুই হাজার কম। কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি, যা গত বছরের তুলনায় ৭ হাজার কম।
পরীক্ষা অনুষ্ঠিত হবে দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে। পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় আগামী ১৫ আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
আগামী বছর পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে পরীক্ষা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড জানিয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ২০২৬ সালের মে-জুনে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এসব পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে।

এ.আই/এম.আর


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.