Sunday, June 22, 2025

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হবে না, দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত: বিএনপি

ঢাকা, ২২ জুন ২০২৫: এক ব্যক্তির প্রধানমন্ত্রীর পদে ১০ বছরের বেশি দায়িত্ব পালনের সীমাবদ্ধতার প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের সংলাপ শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “সংবিধানের মূলনীতির প্রশ্নে বিএনপি পঞ্চম সংশোধনীতে ফিরে যেতে চায়। পঞ্চম সংশোধনী ফিরে এলে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও সামাজিক সুবিচারের বিষয়গুলো সংবিধানে রাখতে আমাদের কোনো আপত্তি নেই।”
সালাহউদ্দিন আরও বলেন, “জাতীয় ঐকমত্য কমিশনের ফলাফল কী হবে, তা এখনই বলতে চাই না। তবে রাজনৈতিক দলগুলো একসঙ্গে কাজ করতে না পারলে জাতির জন্য তা হতাশাজনক হবে।” তিনি জানান, অনেক বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও ন্যূনতম বিষয়ে ঐক্য গঠন জরুরি।
এর আগে সকালে, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাব করেন, একজন ব্যক্তি জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে। তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই এই প্রস্তাবে একমত হয়েছে বলে জানান তিনি।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.