চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের কথা ছিল, এবং নির্ধারিত সময়েই এটি অনুষ্ঠিত হবে। আজ বিসিবির বোর্ড মিটিং শেষে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
এবারের বিপিএল শুরু হবে ডিসেম্বর-জানুয়ারিতে। দলের মালিকানা পাঁচ বছরের জন্য দেওয়া হবে। এছাড়া, বিপিএলের গভার্নিং কাউন্সিলে এবার বাইরের সদস্যরাও থাকবেন।
টুর্নামেন্টের ছয় মাস বাকি থাকলেও এখনও নিশ্চিত হওয়া যায়নি কয়টি ফ্র্যাঞ্চাইজি এতে অংশ নেবে। এমনকি কোন ফ্র্যাঞ্চাইজি থাকবে তাও চূড়ান্ত নয়।
বিস্তারিত আসছে...
