Sunday, June 8, 2025

শনির আখড়ায় ভাড়া নিয়ে বিতণ্ডায় সিএনজি চালক খুন

ঢাকা, ৮ জুন ২০২৫ : রাজধানীর শনির আখড়ায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নিয়ে তর্কের জেরে যাত্রীর মারপিটে নাঈম হোসেন (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।  

রোববার (৮ জুন) বিকেলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব জানান, ঘটনার খবর পেয়ে একটি পুলিশ টিম ঢাকা মেডিকেলে এবং অপর একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। হাসপাতাল থেকে জানা যায়, সিএনজি চালক মারা গেছেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সিএনজি ভাড়া নিয়ে তর্ক-বিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে।
ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.