রোববার (২২ জুন ২০২৫) বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় স্থানে রয়েছে। সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
বায়ু দূষণের এই তালিকায় শীর্ষে রয়েছে চাদ, যার স্কোর ১৭৬। তৃতীয় স্থানে পাকিস্তান, স্কোর ১৬৪। চতুর্থ স্থানে কঙ্গোর স্কোর ১৫৩, এবং পঞ্চম স্থানে ভারত, স্কোর ১৩৮।
একিউআই স্কোর প্রতিদিনের বাতাসের মান পরিমাপ করে, যা কোনো শহরের বাতাস কতটা দূষিত বা নির্মল তা জানায় এবং সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে সতর্ক করে। ১০১ থেকে ১৫০ স্কোর হলে বাতাস ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ বলা হয়। ১৫১ থেকে ২০০ স্কোরের বাতাস ‘অস্বাস্থ্যকর,’ ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর,’ এবং ৩০১ বা তার বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সম্পর্কিত সংবাদ
- বায়ুদূষণ রোধে দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু
- বায়ু দূষণে বাংলাদেশ কেন শীর্ষে?
- বিশ্বে বায়ু দূষণে সাড়ে ১৩ কোটি অকাল মৃত্যু, সর্বোচ্চ এশিয়ায়
এ.আই/এম.আর
