Tuesday, June 24, 2025

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যে বিমান চলাচল স্বাভাবিক

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনা সত্ত্বেও চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে মধ্যপ্রাচ্যগামী সকল ফ্লাইট যথাসময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে এবং কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা ঘটেনি।  

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার (২৩ জুন) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি১২৭ ফ্লাইট (ঢাকা-চট্টগ্রাম-আবুধাবি) মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে ঢাকা থেকে বাতিল করা হয়েছিল। তবে মঙ্গলবার সকাল থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত সময়ে চট্টগ্রাম থেকে ছেড়ে গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.