সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ আর্চারি চ্যাম্পিয়নশিপে দীর্ঘদিনের খরা কাটিয়ে বাংলাদেশের জন্য স্বর্ণপদক জিতেছেন তরুণ আর্চার আব্দুর রহমান আলিফ। রিকার্ভ পুরুষ একক ইভেন্টে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে পরাজিত করে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এই জয়ের মাধ্যমে জাতীয় সঙ্গীতের সুরে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন আলিফ।
ম্যাচের শুরুতে প্রথম দুই সেটে দাপট দেখান বাংলাদেশি এই আর্চার। তবে জাপানের মিয়াতা পরের দুই সেটে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান। শেষ পর্যন্ত পঞ্চম সেটে ২৬-২৯ পয়েন্টে মিয়াতাকে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করেন আলিফ। এর আগে আন্তর্জাতিক প্রতিযোগিতায় একক ইভেন্টে পদক জয়ের স্বপ্ন অধরা থাকলেও এবার তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে পোডিয়ামের শীর্ষে উঠেছেন।
আলিফ জানান, এই জয় তার কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবলের ফল। তিনি বলেন, “যথাযথ সহযোগিতা ও সুযোগ পেলে দেশকে আরও সাফল্য উপহার দিতে চাই।” এই জয় বাংলাদেশের আর্চারি ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
এ.আই/এম.আর
.jpg)