ইরানের জাতিসংঘ প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় তাদের হামলা কেবল ইরান নয়, সমগ্র মধ্যপ্রাচ্যকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের হামলার ফলে বড় ধরণের বিপর্যয় ঘটতে পারত।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে ইরাভানি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে আন্তর্জাতিক আইন ও বিশ্বশান্তি মারাত্মক হুমকির মুখে পড়বে। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ইরানে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে এবং তাদের জবাবদিহির আওতায় আনা উচিত।
শেষে তিনি সতর্ক করে বলেন, এই সময়ে নীরব থাকা মানে এই অপরাধে সংশ্লিষ্ট হওয়া। নিরাপত্তা পরিষদকে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি জোরালো আহ্বান জানান।
এ.আই/এম.আর
