তেহরান, ১৬ জুন ২০২৫: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি রোববার তেহরানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন। এই হামলায় তার উপপ্রধান হাসান মোহাক্কিক এবং আরেকজন ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা মোহসেন বাঘেরীও নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে।
ইরানের তাসনিম সংবাদ সংস্থা এবং অন্যান্য রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি এই হামলা তেহরানের অভ্যন্তরে সংঘটিত হয়েছে। এই ঘটনা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনাকে আরও তীব্র করেছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হামলার দায়িত্ব নিশ্চিত করে বলেন, “আমরা তেহরানে তাদের প্রধান গোয়েন্দা কর্মকর্তা এবং তার সহকারীকে হত্যা করেছি।”
এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ইরানের পক্ষ থেকে এখনও হামলার বিস্তারিত বা সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে আরও তথ্য প্রকাশ করা হয়নি।
এ.আই/এম.আর
