ঢাকা, ১৬ জুন ২০২৫: দুর্নীতি দমন কমিশন (দুদক) যুক্তরাজ্যের এমপি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে তাকে আগামী ২২ জুন সকাল ১০টায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।
দুদকের তলবি নোটিশ ঢাকার মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান-১ ও ২-এর আবাসিক ঠিকানায় এবং গুলশান ও ধানমন্ডি থানার মাধ্যমে পাঠানো হয়েছে। এর আগে গত ১৪ মে তলব করা হলেও টিউলিপ সাড়া দেননি।
মামলার অভিযোগে বলা হয়, গুলশানে একটি্লট প্ৰ কৰে ‘অবৈধভাবে’ হস্তান্তরের ব্যবস্থা করে ইস্টার্ন হাউজিংয়ের কাছ থেকে টিউলিপ একটি ফ্ল্যাট প্ৰায়েছেন। ১৬৩ সােে তৎকা ীন বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর নামে বরাদ্দকৃত এই প্লট ৯৯ বছরের ইজারা চুক্তির আওতায় হস্তান্তর নিষিদ্ধ ছিল। তবুও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতায় ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাট হস্তান্তরের অবৈধ অনুমোদন দেওয়া হয়। এর বিনিময়ে টিউলিপকে বিনামূল্যে একটি ফ্ল্যাট দেওয়া হয় বলে দুদকের এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলাটি দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম গত ১৫ এপ্রিল দায়ের করেন। আসামি হিসেবে রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো। খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও অন্তুভক্ত করা হয়েছে। দণ্ডবিধির বিভিন্ন ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
এর আগে পূর্বাচলে প্লট দুর্নীতির এক মামলায় টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। দুদকের তদন্তে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ অনুসন্ধান চলছে।
এ.আই/এম.আর
