Tuesday, June 10, 2025

ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হচ্ছে নতুন তেজাস এমকেএয়ান এ যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক, ১০ জুন ২০২৫ : চলতি মাসের শেষের দিকে ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে দেশীয় উৎপাদিত হাল তেজাস এমকেএয়ান এ (Tejas Mk1A) যুদ্ধবিমান। এক বছরেরও বেশি সময় বিলম্বের পর অবশেষে এই উন্নত বিমান ভারতের বিমানবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়, ভারত তাদের পুরোনো মিগ-২১ এবং জাগুয়ার যুদ্ধবিমানগুলো প্রতিস্থাপনের জন্য দেশীয় তেজাস বিমানের উপর নির্ভর করছে। বর্তমানে ভারতীয় বিমানবাহিনীর প্রয়োজনীয় ৪২ স্কোয়াড্রনের পরিবর্তে মাত্র ৩১ স্কোয়াড্রন রয়েছে, যা এই পরিবর্তনের অন্যতম কারণ। ইতোমধ্যে ভারতীয় বিমানবাহিনী ৪০টি তেজাস বিমান পেয়েছে, এবং এখন তারা তেজাসের উন্নত সংস্করণ এমকেএয়ান এ (A1) পেতে যাচ্ছে।
এই নতুন ভ্যারিয়েন্টে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহৃত হয়েছে, যার মধ্যে রয়েছে অ্যাকটিভ ইলেকট্রনিক স্ক্যানড অ্যারে (AESA) রাডার, যা ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এলটা তৈরি করেছে। এছাড়া, বিমানগুলোতে ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা, এলবিটের তৈরি আধুনিক হেলমেট-মাউন্টেড সাইট এবং রাফায়েলের রাডার-নির্ভর ডার্বি ক্ষেপণাস্ত্র যুক্ত থাকবে। এই উন্নত প্রযুক্তির কারণে তেজাস এমকেএয়ান এ পশ্চিমা মানের কাছাকাছি হবে বলে দাবি করা হয়েছে।
এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.