Sunday, June 22, 2025

সালমান খানের জীবনের কঠিন লড়াই: বিরল রোগের বিরুদ্ধে যুদ্ধ

বলিউডের সুপারস্টার সালমান খান, যিনি পর্দায় অ্যাকশন হিরোর দুর্ধর্ষ রূপে দর্শকদের মুগ্ধ করেছেন, বাস্তব জীবনে লড়ছেন এক ভয়ংকর শত্রুর বিরুদ্ধে। তিনি সম্প্রতি প্রকাশ করেছেন, তার শরীরে বাসা বেঁধেছে একাধিক বিরল ও জটিল রোগ, যার মধ্যে রয়েছে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, এভি ম্যালফর্মেশন এবং অ্যানেউরিজম। এই রোগগুলো যে কোনো মুহূর্তে তার জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারে।

‘দ্য কপিল শর্মা শো’-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালমান তার জীবনের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “বিয়ে এবং বিবাহবিচ্ছেদ দুটোই জীবনের গুরুত্বপূর্ণ ধাপ। এই বয়সে এসে এসব সিদ্ধান্ত নেওয়া সহজ নয়।” তবে আলোচনার একপর্যায়ে তিনি সবাইকে চমকে দিয়ে জানান, তার শরীরে বিরল রোগের উপস্থিতি।
সালমান বলেন, “প্রতিদিন নিজেকে নিয়ে একটা যুদ্ধ চালাতে হয়। স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু সেটা খুব সহজ নয়। আমার শরীরে ট্রাইজেমিনাল নিউরোলজিয়া, এভি ম্যালফর্মেশন এবং অ্যানেউরিজম রয়েছে। এসব রোগ শরীরের প্রতিটা হাড়ে যন্ত্রণা এনে দেয়। প্রতিদিন মনে হয় একটা করে হাড় ভেঙে যাচ্ছে।”
চিকিৎসকদের মতে, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া একটি নার্ভজনিত রোগ, যা তীব্র যন্ত্রণার কারণ হয় এবং কিছু ক্ষেত্রে মৃত্যুও ডেকে আনতে পারে। তবে এই কঠিন পরিস্থিতিতেও হার না মানা সালমান কাজ করে যাচ্ছেন পুরোদমে। নিজেকে সুস্থ রাখতে তিনি চালিয়ে যাচ্ছেন আপ্রাণ চেষ্টা।

এ.আই/এম.আর

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.